ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুয়াকাটায় সাড়ে ৩ কেজির ইলিশ ৮৫০০ টাকায় বিক্রি

    কুয়াকাটায় সাড়ে ৩ কেজির ইলিশ ৮৫০০ টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়লো সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ। যা ৮ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করা হয়।

    শুক্রবার (১৬ জুন) সকালে কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটিকে আফজাল মাঝি নামের এক জেলে নিয়ে আসেন। সাগর ফিস নামের আড়ত থেকে ইলিশটি কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী নামের এক ব্যবসায়ী।

    খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগর এলাকায় ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে তবে নদী মোহনাগুলো উন্মুক্ত থাকায় সেখানে চষে বেড়াচ্ছেন জেলেরা। খাপড়াভাঙ্গা নদীতে মাছ ধরতে গেলে আফজাল মাঝির জালে মাছটি ধরা পড়ে।

    আফজাল মাঝি বলেন, একসময় এ রকম মাছ আমরা প্রায়ই ধরতাম। কিন্তু এখন এত বড় মাছের দেখা মেলে না এ নদীতে। বর্তমানে সাগরে কোনো জেলে না থাকায় এসব ইলিশ নদীতে আসছে।

    ক্রেতা ফেরদৌস কাজী বলেন, এতবড় মাছ এ বন্দরে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য ঢাকা পাঠিয়েছি। আশা করছি ভালো একটা দামে বিক্রি করতে পারবো।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় সামুদ্রিক মাছগুলো বিভিন্ন সময় নদী মোহনাগুলোতে আসে। তাই এখন নদীতে ইলিশের দেখা মিলছে। সরকারের দেওয়া নিষেধাজ্ঞার ফলে এখন ইলিশের আকৃতি বড় হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ