ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ৪১ হাজার মে.টন কয়লা এসেছে বন্দরে

    অচিরেই চালু হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র 

    অচিরেই চালু হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।

    ইন্দোনেশিয়া থেকে কয়লা বোজাই করে ছাড়ার ১০ দিন পর কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজটি।

    শুক্রবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

    বৃহস্পতিবার রাত ৩টায় এমভি আথেনা ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে।

    এ কয়লা খালাস করতে আরও দুই/তিনদিন লাগবে। সে হিসেবে আগামী ২৫ বা ২৬ জুন থেকেই আবার চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা।  

    তবে প্রথমে চালানো হবে একটি ইউনিট। পরে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে বলে জানিয়েছেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।

    ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।  

    সে সময় সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে। পূর্ণ ক্ষমতায় এটি চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ