ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেফতার  

    ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেফতার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কেশিয়ারসহ ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। এই মামলায় ব্যাংকের কেশিয়ার ইব্রাহীম (৩৫) কে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহীম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ইউনুস আলী হাওলাদারের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, ইব্রাহীম ২০১৯ সালে মঠবাড়িয়া ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে কেশিয়ার হিসেবে নিয়োগ পান। কিছুদিন দক্ষতার সাথে কাজ করলেও ২০২১-২২ সালের সরকার প্রদত্ত নারীদের জন্য বিশেষ ভিজিডি চক্রের ৬৪২ জন নারীর ২’শ টাকা হারে ২ বছরের জামানতের টাকা আত্মসাত করে। 

    ওই টাকার হিসাব না দিয়ে ঘড়িমাসি করলে নোটিশ দিয়ে তাকে এজেন্ট ব্যাংক মালিক কার্যালয় হাজির করেন। এরপর সাম্যক টাকা পরিশোধ করার আশ^াস দিয়ে কৌশলে আরও নগদ ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। এ টাকা বিভিন্ন উপায়ে টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এজেন্ট ব্যাংক মালিক পক্ষের পরিচালক মিজানুর রহমান চলতি বছরের ১৬ জুন বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

    মিজানুর রহমান বলেন, প্রতারক চক্রটি কৌশলে ৬৭ লাখ, ৪৫ হাজার ৬’শ টাকা আত্মসাত করায় বর্তমানে তিনি নিঃশ্ব হয়ে পরেছেন। এ ঘাটতি পূরণ করতে হয়তো তার শেষ সম্বল টুকু খোয়াতে হবে।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ইব্রাহীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ