ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    বরিশালে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। নগরীর নবগ্রাম রোড এবং গড়িয়ার পাড় এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন এয়ারপোর্ট থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম নবগ্রাম রোডে অভিযান পরিচালনা করেন। এসময় সেখানকার হাবিবুর রহমানের ভাড়াটিয়া আলমগীর হোসেনের বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেন তারা। আটক আলমগীর হোসেন চাঁদপুর জেলার ডুমুরিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। 

    এছাড়া নগরীর কাশিপুরের গড়িয়ার পাড় এলাকার সুমন স্টোর নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করেন এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবাসহ সোহাগ বেপারীকে আটক করা হয়। আটক সোহাগ বেপারী পিরোজপুর জেলার সোহাল দল গ্রামের বাদশা বেপারীর ছেলে।   

    মিডিয়া সেলের ইনচার্জ তানজিল আহমেদ জানিয়েছেন, মাদকসহ আটকের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এবং এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ