ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা
  • কালো রঙের ডিম পাড়লো হাঁস, এলাকাজুড়ে চাঞ্চল্য 

    কালো রঙের ডিম পাড়লো হাঁস, এলাকাজুড়ে চাঞ্চল্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলায় একটি দেশি হাঁস অস্বাভাবিক ‘কালো ডিম’ পাড়ার ঘটনায় কৌতূহল শুরু হয়েছে। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা জেলাজুড়ে। শনিবার উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের আকন বাড়িতে গেলে দেখা মেলে কালো রঙের ৪টি হাঁসের ডিমের। ওই বাড়িতে রহিম আকননের স্ত্রীর পালিত একটি হাঁস এই কালো ডিমগুলো পেড়েছে।


    হাঁসটি গত চারদিন ধরে দৈনিক একটি করে চারটি কালো ডিম দেয়। কালো রঙের এই হাঁসটির প্রথম ডিম এটাই। এলাকাবাসী মনে করছেন, হাঁসটি প্রতিদিনই এরকম কালো ডিম পাড়বে।  

    হাঁসটির মালিক রহিম আকন বলেন, তিন মাস আগে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু পাতিহাঁসের বাচ্চা দেয়। এরপর থেকে স্বাভাবিক নিয়মেই বাড়িতে হাঁসগুলো লালন পালন করে আসছি। এরমধ্যে গত চার দিন ধরে একটি হাঁস কালো রঙের ডিম দিচ্ছে। এর আগে কখনো আমি এমন কালো রঙের ডিম কোথাও দেখিনি।

    রহিম আকনের ছেলে ব্যাংক কর্মকর্তা বশির উদ্দিন নিমু বলেন, আমার নানাবাড়ি থেকে হাঁসটি এনেছিলাম। বুঝতে পারছি না হাঁসটি কেন এমন কালো রঙের ডিম দিচ্ছে। আমরা একটি কালো ডিম ভেঙে দেখেছি এর ভেতরের সবকিছু অন্য ডিমের মতোই। কুসমও হলুদ। কিন্তু শুধু বাইরের আবরণ কালো।

    এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, কালো ডিম পাড়ার নেপথ্যে হাঁসটির  জরায়ুর কোনো সমস্যা হতে পারে। সাধারণত হাঁসের জরায়ুতে ডিমের খোসাটি ১৯ ঘণ্টা থাকে। হাঁসটি যদি ধারবাহিকভাবে কালো ডিম দেওয়া অব্যাহত থাকে তাহলে এগুলো পরীক্ষাগারে পাঠালে মূল কারণ জানা যাবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ