ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • মানুষের সেবা করাই বড় আত্মতৃপ্তি:পুলিশ কমিশনার

    মানুষের সেবা করাই বড় আত্মতৃপ্তি:পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএমপি পুলিশ কমিশনার বলেন, মানুষকে সেবা প্রদান করে যে ভালোবাসা পাওয়া যায়, তার চাইতে বড় আত্মতৃপ্তি  আর কিছুই নেই।সোমবার  (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল পুলিশ লাইন্স এর ড্রিল সেডে  দ্বিতীয় ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় তিনি একথা বলেন । 

    পুলিশ কমিশনার  বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে  থানা এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চলমান বিট পুলিশিং এর সুফল   জনগণ ইতিমধ্যে পেতে আরম্ভ করেছে। বিট পুলিশিং এর মাধ্যমে  পুলিশ ও জনজীবনে অভূতপূর্ণ সাফল্য নিয়ে আসার জন্য, বিট কার্যালয় কে একটি তথ্যভান্ডার হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিট এলাকার প্রতিটি জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। 

    পুলিশিং কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন, যদি কোনো সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের জন্য আমাদের তিল তিল করে গড়ে তোলা অর্জন নষ্ট হলে তাদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

    এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হাসান উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন  উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর  রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করীম সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিট অফিসারগণ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ