ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

    রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র
    পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় আজ দিবাগত রাত থেকে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

    এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

    ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, আজ শনিবার (২৪ জুন) শিডিউলে কেন্দ্রটির উৎপাদনে আসার সময় নির্ধারিত রয়েছে। তিনি আরও বলেন, রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

    জানা যায়, পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

    সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ