ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঢামেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

    ঢামেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার ( ১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বলেন, ‘ভর্তি হওয়া রোগী একমাস হলো করোনা আক্রান্ত হয়েছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি আমাদের হাসপাতালে ভর্তি হন। তখন তার মাথা ব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল।’

    ডা. মারুফ বলেন, ‘আমরা তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকটেড সন্দেহ করে গত পরশু নাক, কান ও গলা বিভাগের সহযোগিতায় তার নাক অপারেশন করি। স্যাম্পল নিয়ে বারডেম হাসপাতালে ফাঙ্গাস টেস্ট করতে দিই। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।’

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৪৫ বছর বয়সী ওই পুরুষ রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। আমাদের চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী এটাই প্রথম না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ