ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২০ দিন পর প্রাণ ফিরেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে

    ২০ দিন পর প্রাণ ফিরেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০ দিন বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। রোববার সকালে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি ইউনিট চালু করা হয়।

    বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপর ইউনিটটিও শিগগিরই চালু হবে।

    এর আগে, কয়লা সংকটে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।

    দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্র নতুন করে সচল করতে আমদানি করা হয় ১০০ মিলিয়ন ডলারের কয়লা। গত ২৩ জুন রাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটিতে নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। এরপর কয়লা খালাস করে রোববার সকাল থেকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সচল করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ