ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • স্বাস্থ্যসেবার মান শতভাগ নিশ্চিত না হওয়ার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যসেবার মান শতভাগ নিশ্চিত না হওয়ার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা জটিলতার কারণে স্বাস্থ্যখাতে সেবার মান শতভাগ নিশ্চিত যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

    সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয় খাতে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানা জটিলতার কারণে শতভাগ সেবার মান নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে দক্ষ জনবল এবং টেকনিশিয়ানে অভাব রয়েছে । তবে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ইতোমধ্যে জনবল বাড়ানো এবং টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে ৬টি মেডিকেল কলেজ ও এক হাজার ৮০০ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।  
    যথেষ্ট মনিটরিংয়ের অভাবের প্রসঙ্গও টানলেন স্বাস্থ্যমন্ত্রী।

    জাহিদ মালেক বলেন, প্রাইভেট হাসপাতালে সেবার মান বাড়াতে ইতোমধ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর পরিচালনা পর্ষদ ও কমিটিতে রয়েছেন। এক্ষেত্রে তাদেরও মনিটরিং করার সুযোগ রয়েছে। আমি আশা করছি তারা এ ব্যাপারে আরো সজাগ হবেন। তাহলে সেবার মান ভাল হবে।

    তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা ৩ বছর যুদ্ধ করেছি। ওই সময় ভ্যাকসিন, ওষুধ কেনা ও হাসপাতাল নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। যদিও চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয় ২৯ থেকে ৩০ হাজার কোটি টাকার মতো। করোনা মোকাবিলায় সরকার ৬০ হাজার কোটি টাকা ব্যয় করলেও এই হিসাবগুলো জনসম্মুখে আসছে না। কিন্তু এটা জনগণের জানা প্রয়োজন। করোনার পাশাপাশি দেশে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, কিডনি ও হার্ট সমস্যা মোকাবিলায় সরকার আলাদা হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে হাসপাতালগুলোতে আইসিউ, সিসিইউ বেড স্থাপন করা হচ্ছে। যেটা অতীতে ছিল না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ