ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • কম্বোডিয়া সেনাবাহিনীতে যোগ দিল ২০টি ইঁদুর!

    কম্বোডিয়া সেনাবাহিনীতে যোগ দিল ২০টি ইঁদুর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহযুদ্ধের সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়েছিল। দেশটিতে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত স্থল মাইন বিস্ফোরণে ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ কারণে ইঁদুর দিয়ে মাইন অপসারণের কাজ করা হচ্ছে দেশটিতে। সে লক্ষ্যে তানজানিয়া থেকে আমদানিকৃত ইঁদুরের ঘ্রাণশক্তি তীব্র হওয়ায় তাদের মাইন শনাক্তে কাজে লাগানো হচ্ছে।

    ইঁদুর দিয়ে মাইন অপসারণের বিষয়টি সফল হওয়ায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পর আরো ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে।

    এই সব ইঁদুরের তদারককারী মালেন বলেন, কাজ শুরুর আগে আমরা বুঝতে পারিনি স্থল মাইন খোঁজার কাজটা ওরা এত ভালোভাবে করতে পারবে। ইঁদুরের অসাধারণ ঘ্রাণশক্তি আছে যা আমাদের নেই। বেশির ভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দেয়।

    কোম্বোডিয়ায় নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইঁদুর স্থল মাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ