ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • আওয়ামী লীগের পতন অত্যাসন্ন: রিজভী

    আওয়ামী লীগের পতন অত্যাসন্ন: রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এবার যেনতেন নির্বাচন করে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তাদের পতন অত্যাসন্ন।সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

    লিটন মন্ডলের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে রক্তাক্ত সহিংসতা চালাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে। মানুষের রক্ত ঝরানো ও যুবদল নেতার কবজি কেটে নেওয়া শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা! যারা রক্ত ঝরাতে পারে তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবার কাছেই অনুমেয়।

    তিনি বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র ও মনুষ্যত্বের রাজনীতি করে না তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত ও সশস্ত্র আক্রমণ। শুক্রবার নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় যেতে কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে সশস্ত্র আক্রমণ চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী আহত ও অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আসলে তারা মানুষের মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে। তবে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।

    এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ প্রমুখ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ