ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ভান্ডারিয়া পৌর নির্বাচন

    সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

    সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিককে নির্বাচন কর্মকর্তার চত্বরে দেখলে টাঙিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে।  রোববার রাত ৯টায় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল রহমান খলিফার অফিসে এই ঘটনা ঘটে। 

    জানা যায়, উপজেলা রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে ঢাকা থেকে আসা নির্বাচন কমিশন বিটে কর্মরত ১০ থেকে ১২ জন সাংবাদিক মতবিনিময় করছিলেন। এ সময় সেখানে হঠাৎ প্রবেশ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি সেখানে আগে থেকে থাকা ভান্ডারিয়া উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সঙ্করকে দেখে এই হুমকি দেন। 

    মিরাজুল ইসলাম মিরাজ সঙ্কর উদ্দেশ্য করে বলেন, তোকে সারাদিন বেশ কয়েকবার এই কার্যালয়ের এখানে ঘুরতে দেখছি, তোর এখানে কাজ কী? আবার যদি তোকে এখানে দেখি তাহলে তোকে উপজেলা চত্বরে টাঙ্গিয়ে পিটাবো। এ কথা বলার পর সঙ্করকে ওই অফিস থেকে চেয়ারম্যানের সঙ্গে আসা দুজন জোর করে বের করে দেন।

    এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা উপস্থিত সাংবাদিকদের বলেন, উনি এই ধরনের আচরণ করবেন আমি বুঝতে পারিনি। এটা একেবারেই অপ্রত্যাশিত। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

    বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, তিনি একজন সাংবাদিকের সঙ্গে ধরনের আচরণ করতে পারেন না, এটি সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। হুমকির ঘটনার পরপরই ঢাকা থেকে ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন কভার করতে আসা সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষনিকভাবে নির্বাচন কমিশনকে জানান। প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। 

    স্থানীয় সাংবাদিকরা জানান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজের ভয়ে তটস্থ স্থানীয় প্রশাসন। নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে ব্যাপক কালো টাকা বিতরণ করছেন মিরাজের অনুসারীরা। কোন কিছুই তোয়াক্কা করছেন না তিনি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ