ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ক্ষমতা হারিয়েও প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসলেন নেতানিয়াহু!

    ক্ষমতা হারিয়েও প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসলেন নেতানিয়াহু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা এক যুগ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন তিনি বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর আসনটির সঙ্গে তাই সম্পর্ক দীর্ঘদিনেরই বলা যায়। সেই সম্পর্কের কারণেই হয়তো করে বসলেন এক ভুল।

    জানা যায়, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠন নিয়ে বিতর্কের পর মাত্র ৬০-৫৯ ভোটের ব্যবধানে হারেন নেতানিয়াহু। আর অনুমোদন পেয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার।

    ওই ভোটের পরই গতকাল সোমবার (১৪ জুন) নেতানিয়াহু ভুল করে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসনে বসে পড়েন।

    তবে ভুলটি সংশোধন করে দিতেও দেরি হয়নি, তাকে বলা হয় প্রধানমন্ত্রীর আসন ছেড়ে বিরোধীদলীয় নেতার আসন গ্রহণ করতে। সঙ্গেসঙ্গেই আসন বদলও করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ