ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • ঢাকার সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

    ঢাকার সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কার্যালয়ে এসে বৈঠক করেন। বৈঠক শেষে ডিএমপি সদর দপ্তরের সামনে যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অনুমতি পাওয়ার বিষয়টি জানান।

     

    সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দুই পক্ষের (পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা) মধ্যে আলোচনার ভিত্তিতে সমাবেশের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পুলিশ মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে। আমরা পুলিশকে লিখিত আবেদন দিয়েছি। আগামী ২২ জুলাই শনিবার এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করবে।’

    এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ।

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ