ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক 
  • আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২ শ্রমিক 

    আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২ শ্রমিক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএলের অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা করেন।  এ ঘটনায় গ্রেপ্তাররা শ্রমিকেরা হলেন, শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪)। 

    মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকেরা ৩ চাইনিজসহ আরপিসিএলের ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়। পরে কলাপাড়া থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ