ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বরিশাল সিটির সাবেক মেয়র কামালের হাইকোর্টে জামিন

    বরিশাল সিটির সাবেক মেয়র কামালের হাইকোর্টে জামিন
    আহসান হাবিব কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির মামলায় সাত বছরের দণ্ডিত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সাত বছরের দণ্ডের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. সেলিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী রুহুল কুদ্দুস ও সানজীদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফারহান।

    গত বছরের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক  ওই রায় দিয়েছিলেন। রায়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছরের দণ্ড দেন। একইসঙ্গে কামালসহ অপর এক আসামিকে এক কোটি টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে।

    সানজিদ সিদ্দিকী বলেন, রায়ের পর গত ডিসেম্বরে আহসান হাবিব কামাল আপিল করেছেন। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এ আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন শুনানি নিয়ে সাবেক মেয়রকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।  

    ২০১০ সালের ১১ অক্টোবর মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

    মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তীসময়ে তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ