ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • হোটেল থেকে জামায়াতের ১১ নেতাকর্মী আটক

    হোটেল থেকে জামায়াতের ১১ নেতাকর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার কুয়াকাটার আবাসিক হোটেল আল হেরা'র ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। 

    আটককৃতরা হলেন জাহিদুল হক, মোজাম্মেল হক, ফারুক হোসেন, আজিজুর রহমান, আব্দুল হান্নান, আরিফ হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, এনামুল হক সরদার, হালিম হাওলাদার ও  হারুন অর রশিদ। তাদের বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।  

    এদিকে জামায়াত কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, মহিপুর থানার এসআই শহিদুল, কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল কান্তি মল্লিক বলেন, ৪০-৫০ জনের  জামায়াত-শিবিরের একটি দল হোটেলে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলের অভিযান চালায়। এ সময় জামায়াত কর্মীরা পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের উপর হামলা করে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ১১ জনকে আটক করতে পারে, বাকিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত মোবাইল, জিহাদি বই, দাওয়াত পত্র, সদস্য ফরম, রশিদসহ জঙ্গি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ