ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • সাবেক এমপি হান্নান আর নেই

    সাবেক এমপি হান্নান আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় কারাগারে থাকা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

    মঙ্গলবার (১৫ জুন) ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।  

    তিনি জানান, এম এ হান্নান কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি হন। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের প্রহরায় তিনি চিকিৎসাধীন ছিলেন।

    তিনি আরও জানান, কাশিমপুর কারাগার থেকে চলিত মাসের ৬ জুন এম এ হান্নান হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। ভোর ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ