ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিদেশিরা সুষ্ঠু সমাধান দিতে পারবে না: ফয়জুল করীম

    বিদেশিরা সুষ্ঠু সমাধান দিতে পারবে না: ফয়জুল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশিরা সুষ্ঠু সমাধান দিতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, এখন দেশের কোথাও কোনো জবাবদিহিতা নেই, ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। শান্তির জন্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এ জন্য সব দল মিলে সরকারকে চাপ দিতে হবে।

    রোববার বিকেলে পিরোজপুর কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ আল-আমিন হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রেদওয়ান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন পিরোজপুর শাখার সভাপতি মুহাম্মাদ ইয়াহিয়া হাওলাদার, সহসভাপতি মুহাম্মাদ নজরুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ