ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

    এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ভুক্তভোগীকে ৫০ দিন আটকে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।   
     
    গ্রেপ্তার রফিকুল শাঁখারিকাঠী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শাঁখারিকাঠী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অসিকুল ইসলাম।  

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন বিকেলে ওই ছাত্রী খালা বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে অভিযুক্ত যুবলীগ নেতাসহ ২-৩ জন ভুক্তভোগীকে অপহরণ করেন এবং ভুয়া কাবিন দেখিয়ে তাতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অপহরণের পর ওই ছাত্রীকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। 

    নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ