ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  •  বিভাগে করোনা শনাক্ত ১৬ হাজার ছাড়াল

     বিভাগে করোনা শনাক্ত ১৬ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়াল। সর্বশেষ উপসর্গ নিয়ে আইসোলেশনে একজনের মৃত্যু হলেও করোনায় আক্রান্ত কেউ মৃত্যুবরণ করেননি।

    এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯০ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ২৮ জন শনাক্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৬ হাজার ১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৬৯ জন।

    আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮ জন নিয়ে মোট ৭ হাজার ২০১ জন, পটুয়াখালী জেলায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। এই জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ২৩৪৫ জন, ভোলা জেলায় নতুন একজন নিয়ে মোট ১৯৭৯ জন।

    পিরোজপুর জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ১৭৭৭ জন, বরগুনা জেলায় নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১ হাজার ৩১৩ জন। এবং ঝালকাঠি জেলায় নতুন ১১ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯৫ জন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন এলন, ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ১০ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি একজন মৃত্যুবরণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ