ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্য মেলা

    পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্য মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে আয়োজিত সাহিত্য মেলায় উপজেলার তৃণমূলসহ সর্বস্তরের অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নেন।

    দু’দিনব্যাপী এ সাহিত্য মেলা চলবে।  বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই সাহিত্য মেলার আয়োজন করা হয়।  

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার, কবি ইদ্রিস আলী খান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কবি খলিলুর রহমান, মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ