ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • নয়াপল্টনে মহাসমাবেশে বিএনপির দুই গ্রুপে মারামারি

    নয়াপল্টনে মহাসমাবেশে বিএনপির দুই গ্রুপে মারামারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে ঘটে এই ঘটনা।

    এতে ৪-৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।


    প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫-২০ জন লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪-৫ জন কর্মী আহত হয়েছেন। লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে।

    তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। কর্মীদের রক্ষা করতে গেলে তারা আমার ওপর হামলা করে।


    এদিকে সংঘর্ষের পর এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়।

    সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ