ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • সারাদেশে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    সারাদেশে  চলছে  বিএনপির বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করেছে দলটি। বেলা ৩টায় শুরু হবে সমাবেশ। এরইমধ্যে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকার বাইরে মহানগর ও জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ করছে দলটি।

     

    সকালে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। বর্তমান সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন ব্ক্তারা। সেইসঙ্গে গত শনিবার (২৯ জুলাই) ঢাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ করছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।

    সরকার পতনের এক দফা দাবিতে গত শনিবার ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরসহ আগুন দেয়া হয় গণপরিবহনে। আটক করা হয় বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে। এ ঘটনায় এখন পর্যন্ত এক ডজনেরও বেশি মামলা হয়েছে।

     

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ