ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম

    অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    দেড়মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফেরার কথা ছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এশিয়া কাপে ফিরছেন না তিনি, একইসঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন। তামিমের অনুপস্থিতিতে মেগা আসরটিতে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন সেটি পরে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তামিমের ফেরা নিয়ে কয়েকদিন ধরে জোর গুঞ্জনের পর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তামিম। এরপরই এলো এমন সিদ্ধান্ত।

    আজ (বৃহস্পতিবার) সাড়ে ৯টায় তামিম ইকবাল নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

    নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলছেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

    জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। 

    দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের এই দেশসেরা ওপেনার। যা নিয়ে সম্প্রতি তিনি যুক্তরাজ্যে একজন মেরুদন্ড বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও, ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। যদিও এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ