ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

    বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা
    আটকৃত ‍ইলিয়াস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে হাফিজুর (১৩) ও তাইফা (৩) নামে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ইলিয়াসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রিগান নামে আরও এক নারী আহত হলে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত গভীর রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকার পূর্ব গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।


    নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা আহত নারী রিগানের মেয়ে। অভিযুক্ত ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের মৃত আবুল পহলানের ছেলে ও রিগানের আপন বড় বোনের স্বামী। 
     

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,  স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধ শারিরীক সম্পর্ক করতে চাইলে রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় রিগানকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে শিশু তাইফাও মৃত্যু হয়।


    তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ