ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • স্বরূপকাঠিতে শেখ কামালের জন্মদিন পালিত

    স্বরূপকাঠিতে শেখ কামালের জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে স্বরূপকাঠিতে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করা  হয়েছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধুর মুড়ালে ও শেখ কামালের প্রতিকৃতিতে পূস্প মাল্য অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম। 

    এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি পৌরসভার পক্ষ থেকে পুস্পাপর্ণ করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক সচীব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার  মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন। সভাশেষে ১১ জন মুক্তিযোদ্ধার হাতে তাদের জন্য নির্মান করা  বীর নিবাসের চাবী হস্তান্তর করেন মন্ত্রী শম রেজাউল করিম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ