ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী : নানক

    শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশে যখন আবার ভ্যাকসিনের প্রয়োজন তখন বিএনপি-জামাত আর লন্ডনে বসে কুলাঙ্গার তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে বাংলাদেশ যাতে আর কোনো দেশ থেকে ভ্যাক্সিন আনতে না পারে।

    আজ মঙ্গলবার বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (ফার্মগেট) বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

    নানক বলেন, সমগ্র দেশ এক বছরের অধিক সময় ধরে করোনাভাইরাসে আক্রান্ত। এই কভিড ভ্যাকসিন যখন পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ দিতে পারে নাই তখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ কভিড-১৯ ভ্যাক্সিন এনে প্রমাণ দিয়েছেন তিনিই রাষ্ট্রনায়ক, তিনিই সারা বিশ্বের একজন সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য হলো, ওই বিএনপি নামক দলটি। ওই কুলাঙ্গাররা ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছিল। এই ভ্যাকসিন না নেওয়ার জন্য তারা বলেছিলেন। কিন্তু ভ্যাকসিন এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার নির্দেশে ভ্যাকসিন নিয়েছে দেশের মানুষ।

    তিনি আরো বলেন, দুঃখজনক হলো, আজকে যখন বাংলাদেশে আবার ভ্যাকসিনের প্রয়োজন তখন ওই কুলাঙ্গাররা, ওই বিএনপি-জামায়াত আর লন্ডনে বসে কুলাঙ্গার তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে, যাতে বাংলাদেশ আর কোনো দেশ থেকে ভ্যাক্সিন আনতে না পারে। ধিক তোমাদের রাজনীতিকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ