ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সবার অজান্তে ঘর থেকে বের হলো শিশু, পুকুরে মিলল মরদেহ

    সবার অজান্তে ঘর থেকে বের হলো শিশু, পুকুরে মিলল মরদেহ
    আব্দুর রহমান (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতিন মাস্টার মোড় এলাকার মোহাম্মদ আজাদের ছেলে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশু আব্দুর রহমানের বাবা শিশুটিকে ঘরে রেখে বাড়ির সামনে টিউবওয়েলে পানি আনতে যান। এসময় শিশুটির মা কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি তার বাবার পেছনে পেছনে ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনের পুকুরে চলে যায়। 

    পরে তার বাবা এসে ছেলেকে ঘরে না পেয়ে পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখেন। সেখান থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ