ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাপের কামড়ের পর অ্যাম্বুলেন্স থেকে নেমে ওঝার কাছে, নারীর মৃত্যু

     সাপের কামড়ের পর অ্যাম্বুলেন্স থেকে নেমে ওঝার কাছে, নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে সাপের কামড়ে মোসা. পারুল বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স থেকে নেমে ওঝার কাছে যান ওই নারী।

    মৃত পারুল বেগম ওই এলাকার মৃত অদুদ সিকদারের স্ত্রী।

    মৃত পারুলের মা ফিরোজা বেগম জানান, গত দুই দিন ধরে মুরগির বাচ্চা খেয়ে ফেলছিল অজ্ঞাত কোনো প্রাণী। বুধবার রাতে মুরগির বাচ্চা চেঁচামেচি করলে পারুল বেগম ঘুম থেকে জেগে অন্ধকারের মধ্যেই ইঁদুর ভেবে মুরগির খোপে হাত দিয়ে সাপকে চেপে ধরে। তখন ওই সাপ তার ডান হাতের তালুতে কামড় দেয়।

    তিনি জানান, এরপর পারুল চিৎকার দিলে তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিষধর সাপে কামড়েছে বলে জানান। 

    এরপর ওই ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পারুল বেগমকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে তারা পথিমধ্যে অ্যাম্বুলেন্স থেকে নেমে স্থানীয় ওঝার কাছে যান। সেখান থেকে কথিত চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

    তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে পারুল হঠাৎ বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আবার তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

    লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার বলেন, বুধবার রাত আনুমানিক ১টার দিকে সাপে কামড়ানো অবস্থায় পারুল বেগম নামের এক রোগীকে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি। তবে তারা ভোলায় না গিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে স্থানীয় ওঝার কাছে যান। সেখানে গিয়ে অপচিকিৎসা নেওয়ার ফলেই ওই মহিলা মারা যান।

    এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাপের কামড়ে মারা যাওয়া ওই মহিলার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশের একটি টিম। কোনো অভিযোগ না থাকায় ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ