ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ১৯ জেলে

    সাগরে ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা ১৯ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় ডুবচরে একটি ট্রলারসহ ১৯ জন জেলে ১৪ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন।  

    শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    আটকেপড়া জেলেদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

    ট্রলার মালিক ইউনুস কোম্পানির বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১০ আগস্ট কক্সবাজার ঘাট থেকে যাবতীয় রসদসামগ্রী নিয়ে এফবি মা-বাবার দোয়া নামের ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়ে যান ১৯ জেলে। হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলের মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি ঘাটের দিকে আসতে থাকে ট্রলারটি। 

    কচিখালী এলাকার এটি ডুবোচরে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে আটকা পড়ে ট্রলারটি। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক চেষ্টা করেও ট্রলারটি চর থেকে নামাতে পারেননি তারা।  

    ট্রলারটি উদ্ধারে কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

    এফবি মা-বাবার দোয়া ট্রলারের মাঝি আলা উদ্দিন মোবাইল ফোনে জানান, গত ১৪ ঘণ্টায় চরের একই জায়গায় অবস্থান করছেন তারা। অনেক চেষ্টা করেও ট্রলারটি নামানো সম্ভব হয়নি। আটকা পড়ায় তাদের এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

    কোস্টগার্ডের পশ্চিমজোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুহাম্মাদ মুনতাছির ইবনে মুহাসিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলেদের উদ্ধারে আমাদের ৪ সদস্যের একটি টিম ট্রলার নিয়ে রওনা দিয়েছে। মূলত ভাটা থাকার কারণে ট্রলারটি আটকে আছে, জোয়ারের সময় চর ডুবে গেলে তাদের ট্রলার সচল হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ