ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • এক ট্রলার ইলিশ বিক্রি হলো ১৬ লাখ টাকায় 

    এক ট্রলার ইলিশ বিক্রি হলো ১৬ লাখ টাকায় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৯ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে আসে ট্রলারটি। ঘাটে নিলামের মাধ্যমে এসব ইলিশ বিক্রি করা হয়।


    এফবি আরএস-২ নামের ট্রলারটির মালিক মো. আনোয়ার হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা।


    ট্রলারের মালিক আনোয়ার হোসেন বলেন, ১১ জন জেলে নিয়ে আমার ট্রলারটি মাছ ধরতে সাগরে গিয়েছিল। এ সময় বিভিন্ন সাইজের ৩৯ মণ ইলিশ পাওয়া যায়। একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনোদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। আর জেলেরাও লাভবান হবে।

    এফবি আরএস-২ ট্রলারটির মাঝি মো. মনির বলেন, পাথরঘাটা থেকে পাঁচদিন আগে সাগরে মাছ শিকার করতে যাই। পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করি। এ সময় আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। মাছগুলো বড় তাই বেশি টাকায় বিক্রি করতে পেরেছি। আগামী দুই দিনের মধ্যে আবার সাগরে যাবো ইলিশ ধরতে।

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ পাচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ