ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় প্রতারক চক্রের ৫ নারী ২ দিনের রিমান্ডে

    মঠবাড়িয়ায় প্রতারক চক্রের ৫ নারী ২ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিনব প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৫ নারীকে জিজ্ঞাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত গতকাল মঙ্গলবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    উল্লেখ্য, গত ১১ আগস্ট শুক্রবার মঠবাড়িয়া সরকারী কলেজ চত্ত¡রে স্মার্টকার্ড বিতরণ কালে, ওই নারী প্রতারক চক্রটি বিভিন্ন টিমে গিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে বেশ কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা নিয়ে যায়। 
    পরে মাজেদা বেগম নামে এক নারীর চেইন ছেঁড়া ও ভ্যানিটি ব্যাগে হাত দিলে তিনি ঐ দলের এক নারীকে ধরে ফেলেন। 

    পরে মাজেদা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে পালাতে গেলে  প্রতারক চক্রের ৫ নারীকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মাজেদা বেগম বাদি হয়ে আটককৃত  ৫ জন নারী ও  অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। 

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মামলায় গ্রেপ্তারকৃত ৫ নারীর ২দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ