ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ন্যাটো অপবাদ ছড়াচ্ছে: চীন

    ন্যাটো অপবাদ ছড়াচ্ছে: চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে অতিরঞ্জনের অভিযোগ এনেছে চীন। সম্প্রতি চীনের উত্থান মোকাবেলার ডাক দিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। এর প্রেক্ষিতে চীন বলছে, তাদের শান্তিপূর্ণ অগ্রগতির বিরুদ্ধে ন্যাটো অপবাদ ছড়াচ্ছে। মঙ্গলবার (১৫ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    ন্যাটোর পক্ষ থেকে বলা হয়, ‘নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করা সহ চীনের নানা কার্যকলাপ আন্তর্জাতিক আইনের জন্য হুমকি হয়ে উঠেছে।’ জবাবে ইউরোপীয় ইউনিয়নে চীনা মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চীন ‘স্বাভাবিক প্রতিরক্ষা নীতিতেই’ নিজেদের প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম ন্যাটো সম্মেলনে অংশ নেন জো বাইডেন। ইউরোপের ৩০টি এবং উত্তর আমেরিকার দেশগুলোর শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট ন্যাটো এতদিন রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করতো। ন্যাটোর সম্মেলন শেষে আগামী বুধবার জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ করার কথা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ