ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারন

    বহিষ্কৃত নেতাকে চুড়ান্ত বহিষ্কারের সুপারিশ

     বহিষ্কৃত নেতাকে চুড়ান্ত বহিষ্কারের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দী হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করা এবং দলীয় ভাবমূর্তি বিনষ্টে নানা ধরনের ষরযন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী হাওলাদারকে চুড়ান্ত বহিস্কারের অনুমোদনের সুপারিশ করেছে উপজেলা আওয়ামীলীগ। 

    মঙ্গলবার (১৫ জুন) বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর প্রেরিত বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাওলাদ হোসেন সাক্ষরিত এক স্মারক সূত্রে জানা গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের বাইশারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মোঃ তাজেম আলী হাওলাদার। সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারন করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের বিপক্ষে অনড় ছিলেন, যার ফলে তাকে বহিস্কার করা হয়েছিল।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বের ন্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দী হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করছেন এবং দলীয় ভাবমূর্তি বিনষ্টে নানা ধরনের ষরযন্ত্রে লিপ্ত রয়েছেন। এমতাবস্তায় ১৫ জুন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় মোঃ তাজেম আলী হাওলাদার কে সংগঠন বিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে সর্ব সম্মতিক্রমে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চূড়ান্ত বহিস্কররে সিদ্ধান্ত গৃহীত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ