ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

    সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামায়েত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  এ নিয়ে মোট ১৪ জনকে বহিষ্কার করা হলো। রোববার (২৭ আগস্ট) রাতে তাদের সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

    বহিষ্কৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী  ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক সেজান মাহমুদ পলাশ, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মামুম হাওলাদার, দৌলতখান  উপজেলার  সৈয়দপুর  ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মিরাজ আহম্মেদ, সদস্য অর্নব রাজ এবং ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মাঈন উদ্দিন মাহিন।  

    ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

    জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিক মাহমুদ হিমেল জানান, তারা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন, তাই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।  

    তিনি আরও বলেন, এরা সবাই মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত মৃত জামায়েত নেতা দেলোয়ার হেসেন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। এমন অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে এ নিয়ে বিভিন্ন ইউনিয়নের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ