ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  •  পুকুরে ধরা পড়ল ১১ কেজির চিতল

     পুকুরে ধরা পড়ল ১১ কেজির চিতল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে প্রায় ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর রাত ৪টার দিকে এলাকার আবু তালেব সিহাবের হুইল ছিপ মাছটি ধরা পরে।

    মাছটির শিকারি আবু তালেব সিহাব তার নিজ ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আলোচনায় আসে। স্থানীয়রা চিতলটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে মাছটি তিনি বিক্রি না করে পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খেয়েছেন বলে জানা গেছে।

    বাউফল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন এলাকার শিকারিরা নিজেদের বড়শি, হুইল ছিপ নিয়ে আসেন।

    বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সরকারি ব্যবস্থাপনায় আমরা পুকুরে মাছের পোনা ছাড়ি এবং পরিচর্যা করি। এক-দুই বছর পর পর টিকিটের মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়ি এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করি।  

    তিনি আরও বলেন, চিতল মাছ মূলত রাক্ষুসে মাছ। এটি ধরার জন্য গত বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ধরা যাচ্ছিল না। চিতলটি বড়শিতে না উঠে হুইল ছিপে আটকে উঠেছে এবং বেশ আলোচনায় এসেছে।

    চিতল শিকারি আবু তালেব সিহাব বলেন, এত বড় চিতল জীবনে এই প্রথম ধরতে পারলাম। সাধারণত পুকুরে বা ছোট জলাশয়ে বড় চিতল মাছ খুব কমই পাওয়া যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ