ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • পিরোজপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

    পিরোজপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মাঝে ৩৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে এবং মোবাইল থেরাপি ভ্যানে করে প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রতিবন্ধীদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাভাতা, প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ পরিচালনা করে প্রতিবন্ধীতার ধরণ নির্ধারণসহ তাদের কল্যাণে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে সরকার।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ