ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেফতার

    দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার বাকেরগঞ্জে দেড় বছর ধরে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) রাতে অভিযান চালিয়ে রেদওয়ানুল করিম (৪২) নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় বুধবার (১৬ জুন) বিকেল তিনটায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি জানান, ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তার হাতে কতজন শিশু নির্যাতনের শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানিয়েছেন, বলাৎকারের অভিযোগ এনে এক শিশুর বাবা মঙ্গলবার থানায় অভিযোগ করেন। মামলা নং ১২। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত মাদরাসার পরিচালককে গ্রেফতার করা হয়।

    রেদওয়ানুল করিম পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ পাদ্রিশিবপুর কানকি গ্রামের মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার পরিচালক। তিনি ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে।

    জানা গেছে, মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার হেফজখানায় প্রায় অর্ধশত শিশু পবিত্র কোরআন শিক্ষা করে থাকে। এখানে থাকা দুজন শিশুকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছিলেন রেদওয়ানুল করিম।

    ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার ছেলে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানতে চাই। তখন ছেলে ঘটনা খুলে বলে। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে হুমকি দেয়। তিনি আরও বলেন, আমার ছেলেকে এখন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।

    আরেক অভিভাবক বলেন, আমার ছেলে হেফজখানায় দিয়েছি দেড় বছর হয়েছে। এত দিন ধরেই নাকি অপকর্ম করে আসছিল রেদোয়ান করিম। তবে শুক্রবার (১১ জুন) রাতেও একই কাজ করে সে। এতে একটি শিশু অসুস্থ হয়ে পড়ে। তারপরই মূলত আমরা জানতে পারি।

    এই অভিভাবক বলেন, আমি বলাৎকারকারী মাদ্রাসা পরিচালকের ফাঁসি চাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ