ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • বানারীপাড়া ছাত্রলীগের সম্পাদককে বহিষ্কারের সুপারিশ 

    বানারীপাড়া ছাত্রলীগের সম্পাদককে বহিষ্কারের সুপারিশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারন করে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন সহদলের ভাবমূর্তী বিনষ্টের নানা কার্যক্রম পরিচালনা করায় বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামীলীগ। 

    মঙ্গলবার (১৫ জুন) বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি বরাবর প্রেরিত বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাওলাদ হোসেন সাক্ষরিত এক প্রস্তাবনামা সূত্রে জানাগেছে। 


    যেখানে উল্লেখ করা হয়েছে, সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন ৬নং বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীর বিরুদ্ধাচারন করে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন সহ দলের ভাবমূর্তী বিনষ্টের নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 


    এছাড়া মোঃ ফোরকান আলী হাওলাদার ছাত্রলীগের নেতৃত্বদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের সীমাবদ্ধতা সত্ত্বেও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, দুই সন্তানের জনক এবং তার বয়স প্রায় ৩৫ উর্ধ্ব। এমতাবস্তায় ১৫ জুন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় মোঃ ফোরকান আলী হাওলাদার কে তার সংগঠন বিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে সর্ব সম্মতিক্রমে তাকে বাংলাদেশ ছাত্রলীগ বানারীপাড়া উপজেলা শাখা থেকে বহিস্কার করার সুপারিশসহ প্রস্তাব প্রেরনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

    উল্লেখ্য মোঃ ফোরকান আলী হাওলাদারের বাবা মোঃ তাজেম আলী হাওলাদার বাইশারী ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ