ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আন্দোলনে ভাটা পড়ায় ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু: কাদের

    আন্দোলনে ভাটা পড়ায় ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্দোলনে ভাটা পড়ায় বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে তাদের এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।

    বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।।

    মন্ত্রী বলেন, নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির জায়গা কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। হিসাব করেন, দুই মিলিয়ন ডলার। আমাদের দেশের পত্রিকায় একটি বিজ্ঞাপন দেবেন, এর জন্য স্পেসের হিসাব আছে। মার্কিন পত্রিকায় দুই মিলিয়ন ডলারের বিনিময়ে যে বিবৃতি তিনি দিয়েছেন, সেই টাকা কোথায় পেয়েছেন? এই অর্থ কোথা থেকে এলো?

    বিএনপির আন্দোলন এখন আর জমে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। এমতাবস্থায় আবার নতুন খেলা ড. ইউনূসকে নিয়ে শুরু করেছেন তারা। ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ান-ইলেভেনে ইউনূস কম চেষ্টা করেননি। সেই নাগরিক ঐক্য। তখনো তার খায়েস ছিল, সেই খায়েস পূর্ণ হয়নি। এখন জানি, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বিশ্বের অনেক মোড়লের স্বপ্ন আছে।

    তিনি বলেন, যারা একদিকে ইউনূসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল দস্তাবেজ ঠিক আছে কি না, দেখেন। আপনারা হাওয়ায় একটা বিবৃতি ছেড়ে দিলেন। আবার এরসঙ্গে একটু দ্বিধা লাগে, যখন অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয়। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।

    ড. ইউনূসের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে মানুষ একটা শোকও প্রকাশ করেনি। চার জাতীয় নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে, একটা কথাও বলেননি। আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন, এই ড. ইউনূস আমাদের শহীদ মিনারে যান, কোনোদিন গেছেন? জাতীয় স্মৃতিসৌধে যান, কোনোদিন গেছেন? আমাদের বন্যা, জলোচ্ছ্বাসে তিনি কখনো এসেছেন? তিনি কী কখনো সহানুভূতি প্রকাশ করেছেন?


    প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরও বলেন, ভয়াবহ করোনায় সময়ও তিনি কোনো কথা বলেননি। আমাদের দেশে রক্তের বন্যা বইয়ে যায়, ড. ইউনূস কথা বলেননি। আমি চাই, যেই মানুষ আমার সুখে-দুঃখে নেই, সেই মানুষের জন্য আমাদের এতো মায়াকান্না কেন? তিনি আমাদের সুখ-দুঃখে কষ্টের সময় নেই। তার জন্য আমাদের এতো দরদ কেন?

    মন্ত্রী বলেন, নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন কী? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন শ্রমিকরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ