ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • আওয়ামী লীগের শক্তি জনগণ : কৃষিমন্ত্রী

    আওয়ামী লীগের শক্তি জনগণ : কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় বিএনপি। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড়। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

    বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনের জাহানপুর হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

    কৃষিমন্ত্রী বলেন, এমন কোনো বাড়ি নেই, ঘর নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই। আওয়ামী লীগের শক্তি জনগণ আর জনগণের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

    তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। সেই নির্বাচন উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আব্দুল রাজ্জাক বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এছাড়াও যারা বাংলাদেশকে পাকিস্তানিদের কাছে বিকিয়ে দিতে চায় তাদের প্রতিহত করতে হবে।

    চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনে সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামন, পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ