ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে : বরিশালে জামায়াত আমির ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব ঝালকাঠিতে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
  • বিআরটিসি বাসে মিলল মদসহ ৬ আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার ১

    বিআরটিসি বাসে মিলল মদসহ ৬ আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে বিদেশি মদ, আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।


     গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ মমিনুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার  মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।

    তার কাছ থেকে জব্দ করা হয় এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫টি আগ্নেয়াস্ত্র, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, ৫ রাউন্ড তাজা বুলেট এবং ১ বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম. হাসান মেহেদী এসব তথ্য জানান।  

    তিনি বলেন, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়া একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। বাসের মধ্যে বক্সে একটি বস্তায় পাওয়া যায়।

    তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এ অস্ত্রগুলি পাথরঘাটা রূট হয়ে নৌপথে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেজন্যই পাথরঘাটাকে নিরাপদ রূট হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর আগেও তিনি অস্ত্র চোরাকারবারির কাজ করেছেন।

    কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে জানতে চাইলে কোস্টগার্ড অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অস্ত্রগুলি পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয়েছে।

    অস্ত্র ও মাদক আইনে মামলায় শেখ মমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ