ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মনপুরায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপ পৃথক পৃথকভাবে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

    শুক্রবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। অপরদিকে দুপুর ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন গ্রুপের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করে।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সাবেক যুবদল সভাপতি রাজীব চৌধুরী, মৎস্যদল সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান, শ্রমিকদল সভাপতি রফিকসহ অন্যান্যরা। 

    অপরদিকে নুরুল ইসলাম নয়ন গ্রুপের বিএনপির সহসভাপতি আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকল আহবায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ