ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • খুলনা-বরিশালের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ

    খুলনা-বরিশালের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমন ঠেকাতে খুলনা বিভাগের সাথে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিতভাবে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের চিত্র তুলে ধরে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। 

    বুধবার (১৬ জুন) বিকেলে তিনি জানান, বরিশাল বিভাগে করোনার সংক্রমনের হার এখনো অনেক কম। সেই অপেক্ষা খুলনা বিভাগের অবস্থা ভয়াবহ। এরমধ্যে যশোর, বাগেরহাট ও খুলনা জেলার মানুষ উদ্বেগজনকভাবে করোনা সংক্রমিত হয়েছেন। ওই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং মৃত্যুর হারও বেশি। 

    ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল বিভাগের সাথে খুলনা, যশোর ও বাগেরহাট জেলা সড়ক পথে সরাসরি যুক্ত। এই জেলা সমূহে মানুষের আসা-যাওয়ার মাধ্যমে সংক্রমন বরিশাল বিভাগে অধিকহারে ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থায় খুলনা বিভাগের সাথে বরিশাল বিভাগের সড়ক পথে যাত্রী ও পন্যবাহী পরিবহনগুলো নিয়ন্ত্রন করা গেলে সংক্রমন ঝুঁকি কমবে। 

    মঙ্গলবার (১৫ জুন) বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করা হয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, আমরা সংক্রমন ঠেকাতে প্রস্তাবনা এনেছি। করোনা প্রতিরোধে বিভাগীয় কমিশনার দফতরের গঠিত কমিটি তা বিবেচনা করে দেখবেন বাস্তবায়ন করা সম্ভব কিনা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ