ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিএনপি গর্তে, জামায়াত পালিয়েছে, জাতীয় পার্টি নেই : বাণিজ্যমন্ত্রী

    বিএনপি গর্তে, জামায়াত পালিয়েছে, জাতীয় পার্টি নেই : বাণিজ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'বিএনপি গর্তে গেছে, জামায়াত পালাইছে, জাতীয় পার্টি নেই। এখন আমরা আমাদেরই শত্রু। ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোনো ক্ষতি করা যাবে না।'

    আজ বুধবার দুপুরে পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশটাকে পাল্টে দিয়েছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেরাই খোঁচাখুঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোনো চিন্তা করার সুযোগ নাই। শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।

    টিপু মুনশি বলেন, নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। নৌকাকে পরাজিত করা যাবে না। নৌকার সঙ্গে বেঈমানি করতে দিবো না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ