ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, কারারক্ষী কারাগারে 

    যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, কারারক্ষী কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামী সজিবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।  

    গতকাল রোববার ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মশিউর রহমান খান জামিনের আবেদন না মঞ্জুর করে এ আদেশ দিয়েছেন।

    সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান। সজিব পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আবুল কালামের ছেলে। বরগুনা জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত তিনি।  

    জানা যায়, সজিবের স্ত্রী মুক্তা ইসলাম ওই ট্রাইব্যুনালে বাদী হয়ে এ বছরের ৬ মার্চ অভিযোগ করেন, সজিবের সঙ্গে বাদী মুক্তার প্রেমের সম্পর্ক হলে সজিব তাকে ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ে করেন। বরগুনা কারাগারে চাকরির সুবাদে বরগুনার উপকণ্ঠে মনসাতলী বাসাভাড়া নিয়ে তারা সেখানে বসবাস করতেন। 

    ওই বাসায় এ বছর ২০ ফেব্রুয়ারি বেলা দেড়টায় সাজিব তার স্ত্রীর নিকট পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে মুক্তা ইসলাম যৌতুক দিতে অস্বীকার করলে সজিব উত্তেজিত হয়ে তার স্ত্রীকে মারধর করে।  

    মুক্তা ইসলাম মামলা করার পরে বরগুনা সমাজসেবা কর্মকর্তা বাদীর পক্ষে তদন্ত প্রতিবেদন ওই ট্রাইব্যুনালে দাখিল করেন। বাদী বলেন, সজিব আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করে আমাকে বিয়ে করেছে। আবার পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করেন। মুক্তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ