ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৬ ব্যবসায়ীকে অর্থ সহায়তা 

    মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৬ ব্যবসায়ীকে অর্থ সহায়তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি দোকান মালিককে মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

    বুধবার দুপুরে পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সহায়তার এই অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পৌর প্রশাসক আরিফ-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, বণিক সমিতির সভাপতি শামসুল হাসান খোকা, সাংগঠনিক সম্পাদক জামাল আকন প্রমুখ।

    পরে স্থায়ী দুই ব্যাবসায়ীর হাতে ১০ হাজার করে এবং ভাসমান ২৪ ব্যাবসায়ীর হাতে ৫ হাজার করে টাকা তুলে দেন পৌর প্রশাসক  আরিফ-উল-হক। 

    উল্লেখ্য, গত রোববার সকাল ৬ টায় পৌর শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে অগ্নিকাণ্ডে ২৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ