ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গুতে বরিশালে প্রাণ গেল চারজনের

    ডেঙ্গুতে বরিশালে প্রাণ গেল চারজনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৬৯ জনের মৃত্যু হলো।  এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৫৪ রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। যা নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ১২৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্যদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার ছত্তার মোল্লা (৬০), পটুয়াখালীর বাউফল উপজেলার হেলাল উদ্দিন হাওলাদার (৭০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার সাঈদ সিকদার (২০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া এলাকার আব্দুর রহমান (৭৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।  

    এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে সর্বোচ্চ ৭৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৫ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে এখন ৩৪৮ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।  এছাড়া বরিশালের অন্যান্য হাসপাতালে ৫৪ জন, পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ৫৬ জন, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৮ হাজার ৫৩৯ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৪১ জন।  এদিকে চলতি বছর গোটা বিভাগে ৬৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। 

    এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনায় হাসপাতালে ৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরের হাসপাতালে ৬ জন এবং ভোলায় হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।  তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ